Recents in Beach

header ads

জ্যামিতির মৌলিক ধারণা



১. জ্যা শব্দের অর্থ ................ । 
২. দুইটি তল পরস্পর ছেদ করলে ..............উৎপন্ন হয়।
 ৩. একটি রেখাংশের দৈর্ঘ্যই তার প্রান্ত বিন্দুদ্বয়ের...............। 
 ৪. বিন্দুর অবস্থান আছে কিন্তু ..................নেই।
 ৫. ইট একটি ................ বস্তু । 
৬. ঘনবস্তুর দৈর্ঘ্য, ............ও বেধ আছে । 
৭. একটি ইটের.............টি তল আছে। 
৮. রেখা ...............প্রকার। 
৯. যদি দুটি  রেখার একটি সাধারণ বিন্দু থাকে,তবে রেখা দুটিকে .................বলা হয়।
১০. দুটি বিন্দুর মধ্য দিয়ে ................টি সরলরেখা আঁকা যায়  
১১. একটি ম্যাচের .............টি তল আছে। 
১২.তলের ..............নেই। ১৩. তল ...............প্রকার। 
১৪. রেখার শুধু .............আছে । 
১৫. একই সমতলে দুটি রেখা কেবলমাত্র ..............বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে। 
১৬. যে সব বিন্দু একই সরলরেখায় অবস্থান করে, তাদেরকে .............বিন্দু বলে। 
১৭. সরলরেখাকে সংক্ষেপে ...........বলে। 
১৮. রশ্নির একটাই ............থাকে। 
১৯. বিন্দুর শুধু ................আছে । 
২০. রেখার দুইটি বিন্দু চিহ্নিত করে যে অংশ কাটা হয় তাকে ...............বলে। 
২১. একটি বিন্দু চলতে থাকলে যে পথের তৈরি হয় তাকে .................বলে।
 ২২. বিন্দু চলার পথে দিক পরিবর্তন করলে তাকে ...............বলে। 
২৩. দুইটি বিন্দু দিয়ে .............. টি রেখা অংকন করা যায় । 
২৪. যে কোন রেখাংশের ..............টি মধ্য বিন্দু আছে ।
 ২৫. একটি সরলকোণের মান................।
 ২৬. যদি কোন তলে দুটি কোণের একই শীর্ষ বিন্দু হয় এবং কোণদ্বয় সাধারন বাহুর বিপরীত  পাশে অবস্থান করে তবে তাদের..............বলে। 
২৭. যদি একই রেখার উপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয়,তবে কোণ দুটির প্রত্যেকটিকে .............বলে। 
২৮. যদি দুইটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোন হয় তবে তাদেরকে ...............কোণ বলে।
২৯. যদি দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোন হয় তবে তাদেরকে ...............কোণ বলে। 
৩০. সমকোণ ও সরলকোণের সমষ্টি .............। 
৩১. ৬০ ডিগ্রি কোণের পূরক কোণ হল................। 
৩২. একটি সরলরেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি .................। 
৩৩. যে কোণ তার সম্পূরক কোণের ৮ গুণ তার পরিমাপ................।   
৩৪.এক সমকোণের চেয়ে ছোট কোণের নাম .............. 
৩৫. ৯০ ডিগ্রি কোণকে ...............বলে। 
৩৬. এক সমকোণের চেয়ে বড় কোণের নাম .............. 
৩৭. দুই সমকোণের চেয়ে বড় কোণের নাম ..............। 
৩৮. যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে ................ত্রিভুজ বলে। 
৩৯. যে ত্রিভুজের একটি কোণ সুক্ষকোণ  তাকে ................ ত্রিভুজ বলে। 
৪০. যে ত্রিভুজের একটি কোণ স্থুলকো্রণ  তাকে ................ ত্রিভুজ বলে। 
৪১. এক সমকোণের চেয়ে বড় কিন্তু দুই সমকোণের চেয়ে ছোট কোণকে ..............বলে। 
৪২. বাহুভেদে ত্রিভুজ ...............প্রকার। 
৪৩. কোণভেদে ত্রিভুজ...............প্রকার। 
৪৪. সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে ..............বলে। 
৪৫. সমকোণী ত্রিভুজের সুক্ষকোণদ্বয়ের সমষ্টি ..............। 
৪৬. রেখার নির্দিষ্ট ...........নেই। 
৪৭. রেখাংশের ...........টি প্রান্তবিন্দু আছে। 
৪৮. সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের মান................. 
৪৯. যে ত্রিভুজের প্রত্যেক কোণের মান ৬০ ডিগ্রি তাকে ..............ত্রিভুজ বলে। 
৫০. সমকোণ সরলকোণের ................।

Post a Comment

0 Comments